লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থীগণ পেয়েছেন প্রায় ১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থীগণ পেয়েছেন প্রায় ১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থীগণ পেয়েছেন প্রায় ১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রি ও পোষ্টকেইসে লিগ্যাল এইড ও শ্রমিক আইনগত সহায়তা সেলে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১১৭ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৪৭৭ টাকা।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ সময়ে ৮ লাখ ৩৪ হাজার ৯৪৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) ১ লাখ ৪৯ হাজার ৮১৮ জনসহ মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৬১ জন আইনি সেবা পেয়েছেন। এ সময়ে আইনি সহায়তা পাওয়া মামলার সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৪৫২টি এবং নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৭০৬টি। বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা এর জন্য উদ্যোগ গ্রহণ ৭৪ হাজার ১০৫টি মামলায় এবং এতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৪৫৯ জন।
সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আাদালতে সরকারি খরচায় অসচ্ছল জনগোষ্ঠীকে লিগ্যাল এইড দেয়া হয়।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল,অসমর্থ বিচার প্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’প্রনয়ণ করে। ২০০০ সালে আওয়ামী লীগ শাসনামলে আইনটি প্রনয়ণ করে।
তারপরের সরকার গুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৪৩   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: শফিকুর রহমান
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থ রক্ষা করেই শাহজালালের থার্ড টার্মিনালের চুক্তি করতে চায় সরকার : বিমানমন্ত্রী
মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : বাণিজ্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ