মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, জানালেন মোমেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, জানালেন মোমেন
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, জানালেন মোমেন

বাংলাদেশ র‍্যাব ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান আশা করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাপানি স্টাডিজ বিভাগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণতন্ত্র, মানবাধিকারসহ নানা ইস্যুতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্য ইস্যুতে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তুলে ধরছি এবং তুলে ধরব। আমাদের একটা অনুরোধ থাকবে যুক্তরাষ্ট্র যেন বিষয়টাকে বিবেচনা করে। আমাদের মনে হয়, আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করতে পারব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরব। তারা তাদের ইস্যু তুলবে। গ্রহণযোগ্য মতামত পেলে বিবেচনা করে দেখবে বাংলাদেশ।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিষয়ে মন্ত্রী বলেন, বন্ধু দেশ বলে যুক্তরাষ্ট্র আমাদের অনেক উপদেশ দেয়। আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভালো প্রস্তাব পেলে সেটা গ্রহণ করে। আমরা যেটা ভালো সেটা গ্রহণ করি। এতে করে আমাদের অর্জন বাড়ে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সরকারে এসেছে ব্যালটের মাধ্যমে। আমরা যথাসময়ে নির্বাচন করব। আওয়ামী লীগ এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করি।

তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন মোমেন। তিনি বলেন, এ দেশের নির্বাচন ভালো কি মন্দ হবে, সেটা ঠিক করবে এ দেশের জনগণ। অন্য কেউ না।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৩   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ