দেশেই হুন্দাই গাড়ি তৈরি অর্থনৈতিক স্বনির্ভরতার পরিচয় - আইসিটি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশেই হুন্দাই গাড়ি তৈরি অর্থনৈতিক স্বনির্ভরতার পরিচয় - আইসিটি প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



দেশেই হুন্দাই গাড়ি তৈরি অর্থনৈতিক স্বনির্ভরতার পরিচয় - আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, বাংলাদেশে হুন্দাই গাড়ি তৈরির মাধ্যমে দেশ অর্থনৈতিক স্বনির্ভরতার পরিচয় দিয়েছে ।

প্রতিমন্ত্রী আজ গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপিত মোটরযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফেয়ার টেকনোলজি- হুন্দাই’ অটোমোবাইল ফ্যাক্টরিতে মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ডের ক্রিটাসহ বিভিন্ন মডেলের গাড়ি উদ্বোধনের পূর্বে ফ্যাক্টরিতে গাড়ি তৈরি কার্যক্রম ও দেশে তৈরি বিভিন্ন মডেলের গাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। এ সময় গাড়ির যন্ত্রাংশ সংযোজন ও তৈরি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কারখানার কর্মীদের সঙ্গে কাজের পরিবেশ ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেয়ার টেকনোলজি-হুন্দাই’ কোম্পানির গাড়ি তৈরি ও যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে পারবো। বাংলাদেশে হুন্দাই কারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা সম্ভব হবে। আগামী দিনে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ ও নীতিগত সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

দেশের অটোমোবাইল শিল্পের জন্য এটা মাইলফলক উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, গাড়ির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই উদ্যোগ আগামী ২০৪১ সালের মধ্যে আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে। তাই হুন্দাই এবং ফেয়ার গ্রুপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম অংশীদার হয়ে থাকবে।

পরিদর্শনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:), বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জং-কিউন, হুন্দাই মোটর ইন্ডিয়ার প্রেসিডেন্ট আনসো কিম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বখ্যাত মোটর ব্র্যান্ড হুন্দাই এর টাকসন, ক্রিটা, ওস্টেরিক্স, ভেরনা ও প্যালিসাডি’র সর্বশেষ মডেলের গাড়িগুলো এখন তৈরি হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। মোট ৭টি প্রোডাকশন লাইনে গাড়িগুলো তৈরি করছে বাংলাদেশের নবীন প্রকৌশলীরা। এরই মধ্যে বিক্রির জন্য প্রস্তুত ১০০ গাড়ি।

বাংলাদেশ সময়: ২২:৪৩:১৫   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ