সরকার ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করছে : সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করছে : সমাজকল্যাণমন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



সরকার ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করছে : সমাজকল্যাণমন্ত্রী

ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করতে ঢাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মো. শফিউল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এই কথা জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, সরকার ভিক্ষাবৃত্তি নিবৃত্ত করার নিমিত্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ভিক্ষুক পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকদের পরিচালিত নির্ধারিত কমিটির কাছে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ব্যবসা যেমন: দোকান, হাঁস-মুরগি পালন ও রিকশা ইত্যাদির ব্যবস্থা করে তাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করার জন্য ঢাকা শহরে নিয়মিতভাবে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ভিক্ষুকদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলায় সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে ১৬টি টিনশেড বিল্ডিং নির্মাণের কাজ চলমান আছে। আটক কর্মক্ষম ভিক্ষুকদের যথোপযুক্ত ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে সমাজে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩২   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ