বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেব না : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেব না : আইনমন্ত্রী
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেব না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ স্বাধীন, কারও চাপে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেব না।

শনিবার দুপুরে আইন ও বিচার বিভাগ ইনষ্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম অরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচারকের বারে এ ধরনের ঘটনা ঘটেই থাকে।যা বারের সিনিয়ররা সমাধান করে দেন। তবে এটি খুবই দুঃখজনক যে এখনো ঘটনাটির সমাধান হয়নি।

তিনি বলেছেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে। কোনো দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করা হয়েছে।তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।
রাষ্ট্রপতির তালিকায় আইনমন্ত্রীর নাম থাকার বিষয়ে তিনি বলেন, গুজবে কান দেবেন না।

বাংলাদেশ সময়: ১৪:১১:১১   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ