শাহরুখ চরিত্রে ক্রিকেটার আশরাফুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখ চরিত্রে ক্রিকেটার আশরাফুল
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



শাহরুখ চরিত্রে ক্রিকেটার আশরাফুল

‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির শাহরুখ খান আর কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি বাংলাদেশে পুনর্নির্মাণ করা হয়েছে। ঠিক সেই দৃশ্যটিকে একটু উল্টো করে এই সময়ে এসে দারুণভাবে একটি বিজ্ঞাপনে ধারণ করা হয়েছে। যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল ও অভিনেত্রী সারিকা।

জনপ্রিয় এই ক্রিকেটারকে বিজ্ঞাপনে শাহরুখ রূপে হাজির হওয়ায় একেবারেই ভিন্ন রূপে দেখা যায়। এর আগে কখনোই এমনভাবে দর্শক তথা তার ভক্তরা দেখেননি। শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।’

বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখরূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করণে নায়িকার কাছে পৌঁছাতে। দেশীয় খাবার পানির বিজ্ঞাপনটি এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে দর্শকরা দেখে বেশ মজা পাচ্ছেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে।

তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১০   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ