নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিনস। তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা মন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচনে ক্রিস হিপকিনস দল থেকে মনোনীত একমাত্র প্রার্থী। তিনিই জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হতে যাচ্ছেন। এ জন্য অবশ্য রবিবার তাকে দেশটির পার্লামেন্টে লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেতে হবে।

তবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। জেসিন্ডা আনুষ্ঠানিকভাবে গভর্নর জেনারেলের কাছে পদত্যাগপত্র জমা দেবেন আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর গভর্নর জেনারেল রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ক্রিসকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

২০০৮ সালে লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস প্রথমবার পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। তাকে কভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের নভেম্বরে। করোনা মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২০২২ সালের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস। এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রীর উপদেষ্টা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের কার্যালয়েও কাজ করেছেন তিনি।
সূত্র : রয়টার্স

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৭   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ