তিস্তার পানি ধরে রাখতে পারলে দুই কোটি মানুষ উপকৃত হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিস্তার পানি ধরে রাখতে পারলে দুই কোটি মানুষ উপকৃত হবে
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



তিস্তার পানি ধরে রাখতে পারলে দুই কোটি মানুষ উপকৃত হবে

বর্ষা মৌসুমে তিস্তার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে তিস্তাপাড়ের দুই কোটি মানুষ উপকৃত হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিলেটে অষ্টম আন্তর্জাতিক পানি সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা এ কথা বলেন।

‘জীবন-জীবিকার জন্য পানি এবং নদী: যুবদের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনের আযোজন করে একশনএইড।

সম্মেলনে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, বাংলাদেশ ভূখণ্ড দিয়ে প্রবাহিত ৭০০টি নদী এ দেশের মানুষের অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। অথচ প্রবহমান এ জলপথগুলো রক্ষা করার উদ্দেশ্যে পর্যাপ্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। পাশিপাশি এ ক্ষেত্রে যুব সম্পৃক্ততাও সীমিত। এ বিষয়গুলো বিবেচনায় রেখে একশনএইড সিলেটে আয়োজন করেছে তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক পানি সম্মেলন।

পানি বিশেষজ্ঞ মুহাম্মদ মফিজুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তাসহ উন্নয়ন নির্ভর করে পানির ওপর। দেশের কাঙ্ক্ষিত অর্জনের জন্য নদী ও পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমদ বলেন, দেশের অভিন্ন নদী বিশেষ করে তিস্তা পাড়ের দুই কোটি মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে তিস্তার পানি নিয়ে এখনই চিন্তা করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:১২:৪৪   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ