কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের

প্রথম পাতা » আন্তর্জাতিক » কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের

সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কোরআন অবমাননার কয়েক দিন পর দেশটির পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেয়া হলো।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। এর মধ্যেই সম্প্রতি স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে বিক্ষোভের অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন অবমাননা করেন উগ্র ডানপন্থি রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। খবর আল জাজিরার।

এর আগে গত বছরের এপ্রিলে পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সুইডেনের এমন পদক্ষেপে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। দেশে দেশে চলছে সুইডেনবিরোধী বিক্ষোভ। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপের ঘোষনা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ন্যাটো জোটের সদস্যপদ পেতে সুইডেনকে কোনো ধরনের সমর্থন দেবে না তুরস্ক।

তিনি আরও বলেন, ‘ন্যাটো সদস্যপদের জন্য আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না সুইডেনের। যারা আমাদের দূতাবাসের সামনে অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না। কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।’

এর আগে, আঙ্কারায় সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছে তুরস্ক। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। সেসময় তুরস্ক বিরোধিতা করলেও, আলোচনার মাধ্যমে সে সংকট নিরসনের পথ তৈরি হয়। তবে সাম্প্রতিক ইসলাম বিদ্বেষী বিক্ষোভের জেরে ন্যাটো জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৯:০৯   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ