আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
১২৮. যদি কোন স্ত্রীলোক নিজ স্বামীর অসদাচরণ ও উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা পরস্পর কোন সুমীমাংসায় সম্মিলিত হলে তাদের উভয়ের কোন অপরাধ নেই এবং মীমাংসাই কল্যাণকর। আর মানুষের সম্মুখে প্রলোভন বিদ্যমান রয়েছে; যদি তোমরা সদ্ব্যবহার কর ও খোদাভীরু হও তাহলে তোমরা যা করছো তদ্বিষয়ে আল্লাহ অভিজ্ঞ।

১২৯. তোমরা কখনও স্ত্রীদের মধ্যে সুবিচার করতে পারবে না যদিও তোমরা তা কামনা কর। সুতরাং তোমরা কোন একজনের প্রতি সম্পর্ণরূপে ঝুঁকে পড়ো না ও অপরজনকে ঝুলানো অবস্থা রেখো না এবং যদি তোমরা পরস্পর সমঝোতায় আসো ও আল্লাহকে ভয় কর তাহলে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।

১৩০. এবং যদি তারা উভয়ে বিচ্ছিন্ন হয়, তাহলে আল্লাহ নিজ প্রাচুর্য হতে তাদের প্রত্যেককে সম্পদশালী করবেন এবং আল্লাহ সুপ্রশস্ত, মহাজ্ঞানী।

আল হাদিস
জানের বদলে জান এবং চোখের বদলে চোখ
আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে মুসলিম সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত আর কোন সত্য মা’বূদ নেই এবং আমি তাঁর রাসূল, তার রক্ত তিনটি কারণ ব্যতীত প্রবাহিত করা যাবে না- (১) হত্যার বদলে হত্যা, (২) বিবাহিত ব্যক্তি যে অবৈধ যৌন ব্যভিচারে লিপ্ত হয় এবং (৩) ঐ ব্যক্তি, যে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয় ও মুসলিম জামা’আত থেকে বিচ্ছিন্ন হয়।”
[বুখারী: ৬৮৭৮]

বাংলাদেশ সময়: ০:০৭:৫৩   ৪৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ