মাদারীপুরে প্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে প্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



মাদারীপুরে প্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুরে শাহ জালাল বেপারীকে (২০) নামে এক প্রতিবন্ধী তরুণকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ জালাল একই এলাকার নুরু বেপারীর ছেলে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের সবুজবাগ এলাকায় সরস্বতী পুজার আয়োজন করে হিন্দুধর্মাবলম্বীরা। সেখানে রাতে পুজা দেখতে ও ঘুরতে যায় শাহ জালাল। হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, শাহ জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলা সদর হাসপাতালে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা না থাকায় মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রতিবন্ধীর ওপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:২১:৫৮   ৫৯৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ