বিএনপি জামাতের জনগণের কাছে ভোট চাওয়ার সাহস নেই - এমপি মুরাদ হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি জামাতের জনগণের কাছে ভোট চাওয়ার সাহস নেই - এমপি মুরাদ হাসান
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



বিএনপি জামাতের জনগণের কাছে ভোট চাওয়ার সাহস নেই - এমপি মুরাদ হাসান

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুর-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, বিএনপি-জামাত রাজাকার পাকিস্তানের দালাল, বাংলাদেশের জনগণের কাছে তাদের ভোট চাওয়ার সাহস নেই। তাদের মুখোশ আজ জাতির কাছে উন্মোচিত। বাংলাদেশের অর্জিত উন্নয়নের ইতিহাসকে অস্বীকার করে তারা বাংলাদেশকে কিভাবে বহির্বিশ্বের কাছে নিচু করা যায় এবং মানমর্যাদা ও সকল অর্জনকে হেয়প্রতিপন্ন করা যায় সেই ষড়যন্ত্রে তারা সর্বক্ষণ লিপ্ত।

শনিবার ২৮ জানুয়ারি বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন ও বিস্ময় সাফল্য নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় এমপি মুরাদ হাসান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিক বড় অস্ত্র ছিল দেশপ্রেম। তাদের জীবন দিয়ে মুক্ত করা এ স্বাধীনতা আমাদের রক্ষুন্ন রাখতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে এই মুক্তি ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া দেশের স্বার্থে ও প্রশ্নে আর কারো ভূমিকা নেই। বঙ্গবন্ধু যেভাবে এদেশের মানুষকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক তেমনি তার সুযোগ্যকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে ভালোবেসে বিশ্বের মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

মতবিনিময় সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে চলমান শীত মৌসুমে উষ্ণতা পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:২০   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ