ভোলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



ভোলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসীর আয়-গরবো বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সেমিনারে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নূরুল আমিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশারেফ হোসেন, জেলা টিটিসি’র অধ্যক্ষ মো: রহিসউদ্দিন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান প্রমূখ।
সেমিনারে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৮   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ