শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে শিগগিরই উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন আমরা কী করতে যাচ্ছি।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষকদের স্বল্প বেতনের বিষয়টি সবারই জানা।
সেটা আপনিও জানেন, আমিও জানি। লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গো ডু। ইউ নো দ্যাট আমরা জানি এটা।’ অর্থাৎ, এ বিষয়ে সরকার অবগত এবং করণীয় নির্ধারণে কাজ চলছে—এমনই ইঙ্গিত দেন তিনি।

এ সময় শিক্ষা খাতের অগ্রাধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ‘কালচারাল মাইন্ডের’ ব্যক্তিদের দেওয়া হয়। তবে সংস্কৃতির সংজ্ঞা শুধু নাচ-গান, নাটক বা সিনেমায় সীমাবদ্ধ নয়; শিক্ষাই সংস্কৃতির মৌলিক ভিত্তি। ‘উই ওয়ান্ট টু লিড। আমরা সব কিছুই আমাদের মতো করে করব।
এখন থেকে শুরুটা করি, তারপর দেখবেন’—বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, একটি রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তা হতাশাজনক। আগে ঠিক করতে হবে আমরা কী চাই—অগ্রাধিকার নির্ধারণ না করলে বাজেট বণ্টনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষা বাজেট কম উল্লেখ করে তিনি বলেন, নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও কম বরাদ্দ থাকা দুঃখজনক।
শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩১   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাশতকা মামলায় মেলান্দহের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা জুবেরী গ্রেপ্তার
না:গঞ্জে পরিবেশ দিবসের র‍্যালি ও চারা বিতরণ
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার
জামালপুরে জমি না দেওয়ায় মাকে বাড়িছাড়া করা সেই পাষণ্ড ছেলে গ্রেপ্তার
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ