শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



---

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আর কোনো রোহিঙ্গা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণবিষয়ক ‘সার্বিয়া : শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। এরা মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। তবে ভালো খবর হলো এই, সেখানে (শূন্যরেখায়) আর কোনো রোহিঙ্গা নেই। তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। আমাদের কিছু অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন রাখাইনে দুই পক্ষ যুদ্ধ করছে। তারাই এসব রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর এর মধ্যে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে পড়েছে। কী করবেন। সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকেছেন তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। আবার এদের মধ্যে অনেকের ইউএনইচসিআরের কার্ডও রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।

নতুন করে আর কোনো রোহিঙ্গাকে নেওয়া হবে না বলেও জানান মোমেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৫   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
দেশে এলপিজির কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ