কৃষকের কাছে মিলল ৪৫ স্বর্ণের বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষকের কাছে মিলল ৪৫ স্বর্ণের বার
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



কৃষকের কাছে মিলল ৪৫ স্বর্ণের বার

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আজিজার রহমান (৫৮) নামে এক কৃষকের কাছ থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
আটক আজিজার রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বালিয়াটারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
বিজিবি জানায়, ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের কুটির চর দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরের ৯২৫/৭ নম্বরের সাব পিলারে বিজিবি টহল দেয়। সেখানে তামাক ক্ষেতে আজিজার রহমানকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ বলেন, আটক আজিজার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৪   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ