যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলের রাজু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি শামীম শেখ নড়াইল নড়াগাতির কলাবাড়িয়া চরকান্দিপাড়ার মো. দাউদ শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০০৫ সালে জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শামীমকে আঘাত করে রাজু। পরে শামীম প্রতিশোধ হিসেবে রাজুকে হত্যার পরিকল্পনা করেন। এরপর সুযোগ বুঝে রাজুকে কুপিয়ে হত্যা করে শামীম ও তার বন্ধুরা। ২০২২ সালের জুলাইয়ে এ ঘটনার মামলায় সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

গ্রেপ্তার হওয়া শামীম শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:২১   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ