কক্সবাজারের চার আসনেই সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণায় জনজোয়ার

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারের চার আসনেই সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণায় জনজোয়ার
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



কক্সবাজারের চার আসনেই সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণায় জনজোয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি কেবল নিজের আসনেই নয়, কক্সবাজার জেলার অপর তিনটি আসনেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ ভোটারদের উষ্ণ অভ্যর্থনা ও ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। জনসভা ও পথসভাগুলো মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হচ্ছে।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অতীত কর্মকাণ্ডের কারণে শুধু নিজ নির্বাচনী আসনেই নয়, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনেই সালাহউদ্দিন আহমদের রয়েছে তুমুল জনপ্রিয়তা। জাতীয় পর্যায়ের নেতা হওয়ার পাশাপাশি পুরো জেলায় গ্রহণযোগ্যতার কারণে তিনি কেবল নিজ আসনের ধানের শীষ প্রতীকের প্রচারণায় সীমাবদ্ধ থাকেননি; দলীয় প্রার্থীদের পক্ষে ছুটে গেছেন জেলার অন্য তিনটি আসনেও।

এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের উখিয়া উপজেলার কোট বাজারে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।

এরপর ৬ ফেব্রুয়ারি কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাহ)১ আসনের কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচনী জনসভা এবং ৭ ফেব্রুয়ারি কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের মহেশখালীর নতুন বাজার মাঠে আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রতিটি জনসভায় সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট আসনগুলোর দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন এবং বিএনপি নির্বাচনে জয়লাভ করলে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদের এসব জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তিনটি জনসভাই বিপুল জনসমাগমে জনসমুদ্রে রূপ নেয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা নাজমুল শাহেদ বলেন, তরুণ ভোটারদের মধ্যে সালাহউদ্দিন আহমদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সংগ্রামী জীবন এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্পষ্ট রূপরেখা তরুণ সমাজকে আকৃষ্ট করছে। শিক্ষিত ও সচেতন তরুণ ভোটাররা ধানের শীষ প্রতীককে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।

দলের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদের ইমেজকে কাজে লাগিয়ে জেলার চারটি আসনের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতা ইউসুফ বদরী। তিনি বলেন, সালাহউদ্দিন আহমদ কেবল কক্সবাজারের নেতা নন, তিনি গোটা দেশের নেতা।

দেশের বৃহত্তম সমবায় সমিতি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সভাপতি সরোয়ার আলম সিকদার কালের কণ্ঠকে বলেন, ‘এলাকার উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য সালাহউদ্দিন আহমদের বিকল্প নেই। তাঁর চিন্তা-চেতনার সঙ্গে তুলনা করার মতো এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও কক্সবাজারে এখনও উঠে আসেননি। এসব কারণেই তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে।’

বাংলাদেশ সময়: ১৬:০৪:১১   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের ঈদ পুনর্মিলনীতে মানুষের ঢল
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদমন্ত্রী
যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
লেভেলক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস করা হবে : রেল প্রতিমন্ত্রী
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ