‘লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



‘লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ৫ম বৈঠক আজ কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামছুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, ফখরুল ইমাম এবং মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন।

লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, লাইব্রেরী কমিটির ০১ নং সাব কমিটির প্রতিবেদন পর্যালোচনা, সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রম এবং সংসদ লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয় সংক্রান্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ০১ নং সাব কমিটির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এছাড়া সংসদ লাইব্রেরীকে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের বিদ্যমান কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার সুপারিশ করা হয়।

লাইব্রেরী অধিশাখা কর্তৃক প্রস্তুতকৃত সংসদ লাইব্রেরির জন্য বই ক্রয়ের খসড়া তালিকা পর্যালোচনার লক্ষ্যে সংসদ সদস্য ফখরুল ইমামকে আহবায়ক ও মুহম্মদ শফিকুর রহমানকে সদস্য করে একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী বৈঠকে প্রতিবেদন জমাদানের সুপারিশ করা হয়।

বৈঠকে অতিরিক্ত সচিব গৌতম কুমারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১১   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ