স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতগণের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতগণের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতগণের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রসমূহ তথা সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা নর্ডিক রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পদ্মাসেতুর সফল বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন ইত্যাদি সকল ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে৷ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে জনজীবন সুরক্ষিত করেছে সরকার। রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে তাদের নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে নর্ডিক রাষ্ট্রসমূহের সহযোগিতা কামনা করেন স্পীকার।

রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে বলেন, বাংলাদেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দৃপ্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এসময়, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেন তিনি।

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন বলেন, বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে নর্ডিক রাষ্ট্রসমূহ আগ্রহী। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়ে নর্ডিক রাষ্ট্রসমূহ বাংলাদেশের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। এসময় তিনি বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উপহারস্বরূপ একটি স্মারক গ্রন্থ স্পীকারকে প্রদান করেন।

নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে নরওয়ে আন্তরিক। পরিবেশবান্ধব উপায়ে সিপ-রিসাইক্লিং শিল্পের প্রসারে সহায়তা দিতে নরওয়ে আগ্রহী।

রাষ্ট্রদূতগণ জানান, ১৯৬২ সালের ২৩মার্চ ঐতিহাসিক হেলসিংকি চুক্তি স্বাক্ষরিত হয়, যেই দিনটি নর্ডিক রাষ্ট্রসমূহ ‘নর্ডিক দিবস’ হিসেবে পালন করে থাকেন। এসময় তারা স্পীকারকে ২৩ মার্চ ২০২৩ ‘নর্ডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪০   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ