রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে মোট ২১টি স্টল বসানো হয়। এসব স্টলে খামারিরা তাঁদের খামারে পালিত বিভিন্ন পশুপাখি এবং কৃষিজ পণ্য থেকে উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, একসময় দেশের শিশুরা পর্যাপ্ত ডিম খেতে পারত না। একটি ডিম শিশুদের মধ্যে ভাগ করে দিতে হতো। অথচ বর্তমানে শিশুরা ডিম খেতে চায় না। বাংলাদেশ এখন প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।

বক্তারা আরও বলেন, জনবলসহ নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রাণিসম্পদ দপ্তর খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। বর্তমানে নিরাপদ ডিম, দুধ, মাংসসহ বিভিন্ন প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এসব খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

আলোচনায় বক্তারা বলেন, অনেক সময় বাজারে দুধ ও ডিমের ন্যায্যমূল্য পাওয়া যায় না। এ পরিস্থিতিতে খামারিদের শুধু দুধ ও ডিম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এসব পণ্য দিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করতে হবে। এতে পণ্যের বহুমুখী ব্যবহার বাড়বে এবং খামারিরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সোহেল শেখ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন গাজী, পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ফারুকুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের পশুপাখি ও প্রাণিসম্পদজাত পণ্য দেখতে স্থানীয় খামারি ও দর্শনার্থীরা অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা এবং খামারিদের মধ্যে আধুনিক ও নিরাপদ উৎপাদনব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:৫১:১৭   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
কালকিনিতে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত সংসদীয় কমিটির
পরিকল্পনা কমিটির বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
দক্ষ ও কার্যকর সংসদ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের
চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ