যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’। সীমানা পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের পর যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যের ৫১টি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক রাজ হামিদ।

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’ ১০ ফেব্রুয়ারি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমা পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ জানান, সিনেমাটির ব্যাপারে দর্শকের বেশ আগ্রহ আছে। এ কারণেই সিনেমাটি মুক্তি দেয়ার সাহস পেয়েছেন।

এদিকে সিনেমাটির নির্মাতা ইমরাউল রাফাত বলেন, দেশে যারা সিনেমাটি দেখেছেন তারা বেশ উপভোগ করেছেন। আঞ্চলিক ভাষার সিনেমা হওয়ায় দেশের বাইরের দর্শকও মজা পাবেন। যেহেতু আঞ্চলিক ভাষার সিনেমা, তাই বাংলায় সাবটেইটেল করে সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতেও মুক্তির কথা আছে।

১৮ নভেম্বর চট্টগ্রামের তিনটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বিঞ্জর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রযোজক হিসেবে আছেন এনামুল কবির সুজন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, পার্থ বড়ুয়া, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০২   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ