সমাজব্যবস্থা পরিবর্তনে দক্ষ ও অভিজ্ঞ নেতা শেখ হাসিনা: শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজব্যবস্থা পরিবর্তনে দক্ষ ও অভিজ্ঞ নেতা শেখ হাসিনা: শাজাহান খান
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



সমাজব্যবস্থা পরিবর্তনে দক্ষ ও অভিজ্ঞ নেতা শেখ হাসিনা: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের উন্নয়নের জন্য, সমাজব্যবস্থা পরিবর্তনের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ নেতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর নিজ বাসভবনে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘একসময় আমরা পাকিস্তানের অধীন ছিলাম। আজ আমাদের অর্থনীতি সেই পাকিস্তানের থেকে অনেক ভালো। আমাদের অর্থনীতি অনেক ওপরে। আমরা আমাদের উৎপাদনের দিক থেকে অনেক উন্নয়ন সাধন করেছি। সুতরাং আমাদের মনে রাখতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য, উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ ও অভিজ্ঞ মানুষ।’

চেক বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার ৩৫ জন দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা ও এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, রাজৈর উপজেলার চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২৩:০১   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ