আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম

সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
১৬৮. আমি তাদেরকে বিভিন্ন দলে দুনিয়ায় বিভক্ত করেছি, তাদের কতক লোক সদাচারী, আর কিছু লোক ভিন্নতর, আর আমি ভাল ও মন্দের মধ্যে নিপতিত করে তাদেরকে পরীক্ষা করে থাকি, যাতে তারা আমার পথে ফিরে আসে।
১৬৯. অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরীরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবেরও উত্তরাধিকারী হয়ে এ নিকৃষ্ট দুনিয়ার স্বার্থাবলী করায়ত্ত করে, আর বলে, ‘আমাদেরকে ক্ষমা করা হবে।’ বস্তুত সেগুলোর অনুরূপ সামগ্রী আবার তাদের নিকট এলে সেটাও তারা গ্রহণ করে। তাদের নিকট থেকে কি কিতাবের প্রতিশ্রুতি নেয়া হয়নি যে, আল্লাহর নামে সত্য ছাড়া কিছুই বলবে না? আর কিতাবে যা রয়েছে তা তো তারা অধ্যয়নও করে। মুত্তাকী ও খোদাভীরু লোকদের জন্য পরকালের সামগ্রী, তোমরা কি এতটুকু কথাও অনুধাবন করতে পার না?

আল হাদিস
আপোষ মীমাংসার উদ্যোগ
সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, কুবাবাসী পরস্পর সংঘাতে লিপ্ত হয় এবং একে অপরের প্রতি পাথর ছুঁড়তে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে অবহিত করা হলে তিনি লোকদেরকে বলেন: “আমাদের সাথে চলো, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেই”।
[বুখারী: ২৬৯৩]

বাংলাদেশ সময়: ০:০৪:৫৩   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ