সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম
সোমবার, ৯ মার্চ ২০২৬



সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম

হযরত ওয়ায়েস করুনী ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়ায় আর্মি মার্কেটের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

তিনি বলেন, “ওয়ায়েস করুনী (রা.) একজন মহাসাধক ছিলেন। এই মহান সাধকের নামে সংগঠন যেই উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রশংসনীয়, আগামীতে আমরা সকলেই সহযোগিতার মাধ্যমে পরিসর বৃদ্ধি করবো। যেন আরো অসহায় পরিবারের উপকার হয়।”

তিনি আরও বলেন, “সঠিকভাবে সমষ্টিগত যাকাত আমরা সমাজে বিতরণ করতে পারলে দেশের দারিদ্র্যতা দূর হবে। আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে মহল্লাভিত্তিক সহযোগিতা করা হবে। মানবতার বাঁচিয়ে রাখা জরুরি।”

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ব্যক্তিগত এ আয়োজন করেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, “১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মাধ্যমে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।”

তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও যাতে এই রকমের কাজ করে যেতে পারে এ জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইনের প্রধান বার্তা সম্পাদক শেখ জাকির আহমেদ।

এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০:০২:৩৭   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ