তৃণমুলের কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃণমুলের কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি : প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



তৃণমুলের কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামীলীগের মুল শক্তি।
আজ মঙ্গলবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশে- বিদেশে কিছু কিছু লোক ও রাজাকার আলবদরসহ স্বাধীনতাবিরোধী শক্তি কুমতলব নিয়ে দেশ বিরোধী নানা রকম যড়যন্ত্র করছে,বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা এখনো রাতদিন স্বপ্ন দেখে-বাংলাদেশকে পাকিস্তান বানানোর। কিন্তু তারা যত যড়যন্ত্রই করুক না কেন- তাদের অসৎ উদ্দেশ্য এদেশে কখনো সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, থানাসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত করার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন,সৎ, নিরলস পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের নেতা হিসেবে নির্বাচন করবেন। তাহলে তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেও দ্বিধা করবে না। তিনি বলেন,আমরা এমন সভাপতি, সাধারণ সম্পাদক করতে চাই-যারা হবেন আদর্শবান, সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক।
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ছয়ফুল আলম আবুলের পরিচালনায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাপ মিয়া,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম, আলীরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন শিহাব, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান (লাইব্রেরি মুজিব) মো. নজরুল ইসলাম, গোলাম করিম শামীম, সোহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সরওয়াার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৬   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ