সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে পৌর সভার বলারদিয়ার চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বলার দিয়ার গ্রামের হোটেল ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে হ্নদয় হাসান। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, নিহত হ্নদয় হাসান বুধবার সকালে বড়বোন সুমীর সাথে বলারদিয়ার চৌধুরী মোড়ে ব্র্যাক স্কুল থেকে বাড়ী ফিরছিল। এ সময় রাস্তা পারা হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে হ্নদয় হাসান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হ্নদয় হাসানের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৬   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ