রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আজ সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার।
ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ২১তম এবং শেষ দিনে আজ অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। দেশের জিডিপিতে তার প্রভাব পড়ছে।
তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানী, যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, “দেশের অর্থনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন এসেছে যেখানে কৃষি, শিল্প ও সেবা খাত জিডিপিতে যথাক্রমে ১২, ৩৩ ও ৫১ শতাংশ অবদান রাখছে।”
যেহেতু দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হচ্ছে এবং সে কারণেই দেশ একের পর এক অসাধারণ সাফল্যের সাক্ষী হচ্ছে উল্লেখ করে উপনেতা বলেন, “অর্থনৈতিক অবকাঠামোগত পরিবর্তনের কারণে আমাদের রপ্তানি ও বিদেশী বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে।”
তিনি বলেন, ২০২১-২২ সালে, দেশের সামগ্রিক রপ্তানি ব্যয় ছিল ৬০.৯৭ বিলিয়ন মার্কিন ডলার এবং মোট বিদেশী বিনিয়োগ ব্যয় ছিল ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার।
বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে উপনেতা বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও অভিযোগ থাকতে পারে, কিন্তু বিএনপি সাধারণত অনৈতিক পথ অনুসরণ করে রাজনীতিতে মিথ্যাচার করছে। এ সময় তিনি ২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলা কথা উল্লেখ করেন।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাতে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সড়ক দুর্ঘটনা এবং বায়ু দুষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
সরকারের সাফল্যের বিস্তারিত তুলে ধরে দেশকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করার জন্য সময়োপযোগী ভাষণ দেয়ার জন্য সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
এর আগে তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২০   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: শফিকুর রহমান
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থ রক্ষা করেই শাহজালালের থার্ড টার্মিনালের চুক্তি করতে চায় সরকার : বিমানমন্ত্রী
মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : বাণিজ্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ