ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার - সমাজকল্যাণ মন্ত্রী
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশকে ভিক্ষুক মুক্ত করার কাজ চলমান। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার।

মন্ত্রী আজ রাজধানীর মিরপুরস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে ভিক্ষুক পুনর্বাসনের জন্য নির্মিত অস্থায়ী শেড উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি অসম্মানজনক কাজ। এ কাজে নিয়োজিতদের পুনর্বাসনে সরকার কাজ করছে। মিরপুর আশ্রয়কেন্দ্রে বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে রাজধানীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের আশ্রয় ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে।

নুরুজ্জামান আহমেদ বলেন, সরকার গৃহহীনদের ঘর ও জমি প্রদান করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ জনগোষ্ঠীকে ভাতা, কর্মমুখী প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান প্রদান করছে। তারপরও কিছু লোক ভিক্ষাবৃত্তি থেকে সরে আসছে না। ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, আগা খান মিন্টু এমপি ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ভিক্ষুক পুনর্বাসনে নবনির্মিত অস্থায়ী শেড উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪০   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ