আগামী দশকের মধ্যে এদেশ স্মার্ট বাংলাদেশের পরিচিতি লাভ করবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী দশকের মধ্যে এদেশ স্মার্ট বাংলাদেশের পরিচিতি লাভ করবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



আগামী দশকের মধ্যে এদেশ স্মার্ট বাংলাদেশের পরিচিতি লাভ করবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আগামী দশকের মধ্যে এদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে, সে লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার।
আজ শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেগা প্রকল্প থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে চলছে। শহর, নগরের পাশাপাশি সমান তালে গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার।
উন্নয়নের এধারা অব্যাহত থাকলে আগামী দশকের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এজন্য তিনি দেশ বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এরআগে মন্ত্রী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে আরএইচডি ডরমেটারি টিটিডিসি রাস্তার পুনর্বাসন কাজ, টুকের বাজার দোতলা আধুনিক মার্কেট ভবন, ইসলামগঞ্জ বাজার-ঢালারপাড় সড়কের গার্ডার ব্রিজ, দয়ারবাজার - ভাটরাই-হাদারপাড় জিসি রাস্তার গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ইমরান আহমদ কারিগরি কলেজ, দয়ার বাজার-কালাইরাগ রাস্তা কাম বাঁধ ও রণিখাই এইচআরসি উচ্চ বিদ্যালয়ের ৪-তলা ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:৫০   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী
দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে শুভেন্দু
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ