রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪২
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৮ হাজার ৩৩২ পিস ইয়াবা, ২ কেজি ২১৯.৫ গ্রাম হেরোইন ও ৭ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:১৩   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান - স্বরাষ্ট্রমন্ত্রী
দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় বিভাজন থাকা উচিত না: এমপি আখতার
জামালপুরে সেহরি খেয়ে ফেরার পথে যুবককে পিটিয়ে জখম
কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ