মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে।
তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত অনুষ্ঠানে এ সভাপতিত্ব করেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, দেশের কাংখিত উন্নয়নে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল হতে হবে। তামাকজাত পণ্যের ব্যবহার এ ক্ষেত্রে অন্তরায়। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান জনস্বাস্থ্যের জন্য হুমকি। কোমলমতি শিক্ষার্থীরা যেন ধূমপান ও
মাদকদ্রব্য থেকে দূরে থাকে সে বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন থাকতে হবে।
মন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে তামাকচাষে ব্যবহৃত জমিতে বিকল্প কৃষি পণ্যের চাষাবাদ বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৯   ৪৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ