পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে টিলা কাটা বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে টিলা কাটা বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে টিলা কাটা বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে টিলা কাটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিলা কাটা বন্ধে বর্তমান সরকার আইন করেছে। তাই কোনোভাবে টিলা কাটা যাবে না।
মন্ত্রী আরো বলেন, আইন অনুযায়ী যারা টিলা কাটবে তাদের জেল-জরিমানা হবে। পরিবেশের বিপর্যয়ের কারণে বিশ্বে নানারকম প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে।
শাহাব উদ্দিন আজ দুপুরে জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত দুইতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্থ বিদ্যা অর্জন করে কোনো লাভ হবে না। প্রকৃত শিক্ষায় তোমাদের শিক্ষিত হতে হবে, যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে। এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বর্তমান সময়ে শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে। উপবৃত্তি দিচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো.কামরান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
এর আগে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বড়লেখায় ৪শ’ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০০   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
বিমান শুধু যাত্রী ও পণ্য পরিবহনে নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি : বিমান মন্ত্রী
যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি এবং সদস্যগণের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ