
জামালপুর প্রতিনিধি : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের চার যুগ পেরিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির কার্যলয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—উৎসবমুখর র্যালি, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান এবং দোয়া মাহফিল। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাগফিরাত কামনায় এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
সরিষাবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রমজান আলীর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব ওস্তাদ মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও যুবদলের আহ্বায়ক এ. কে. এম ফয়জুল কবির তালুকদার (শাহীন)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম (জি.এস), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সাধু, যুগ্ম আহ্বায়ক মো. দুলাল মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান শুক্কুর ও প্রভাষক রেজা ইমরান হাসান (রাহুল) প্রমুখ।
উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে এবং সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৫:১৭ ৯ বার পঠিত