প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলেট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা এইচ শোলেট। সফরে দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, মূলত রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কীভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা যায় এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়েও আলোচনা করবেন তিনি। সেজন্য শোলেটের সফরটা গুরুত্বপূর্ণ। যদিও সেটি সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া ডোনাল্ড লুর মতো গুরুত্বপূর্ণ না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, শোলেটের সফরে রোহিঙ্গা ইস্যুতে বেশি গুরুত্ব পাবে। এর বাইরে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা উঠবে। আমরা অবশ্যই আমাদের অগ্রাধিকার বিষয়গুলো তুলব। তাছাড়া তারা তাদের অন্যান্য বিষয়ও তুলতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ