স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মাহি মাদুপুঁই (Marie Masdupuy) আজ স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। মন্ত্রণালয়ের নিজ কক্ষে এই সাক্ষাৎ এ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারক থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার, জেলা প্রশাসক, পুলিশ সুপার পদসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের পদায়ন নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতকে জানান, দেশের আর্থ-সামাজিক এ উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমান সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপের ফলে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন দেশের মাথাপিছু আয় ছিল ৭০০ মার্কিন ডলার, বর্তমানে তা ২,৮২৪ ডলারে উন্নত হয়েছে। মাত্র ১৪ বছরে ২,১২৪ ডলারের মাথাপিছু আয়ের পার্থক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে। এ সময় তিনি ফ্রান্সের রাষ্ট্রদূতকে বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রায় অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে অতীতের দারিদ্র্য পীড়িত বাংলাদেশের ছবি অবিশ্বাস্য মনে হয়।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রায় বিদ্যুৎ, পানি, কৃষি, জ্বালানি ও শিল্পখাতে চাহিদা দিন দিন বাড়বে। মোঃ তাজুল ইসলাম ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশের সম্পর্ক মজবুত এবং দুই দেশের জনসাধারণই উপকৃত হবে।

মন্ত্রী বলেন, সরকার গ্রামের মানুষের উপার্জন বৃদ্ধির জন্য নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে কারণ গ্রামের মানুষের আয় বাড়লে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে তাতে জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। এ সময় তিনি ফরাসি রাষ্ট্রদূতকে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের অনুরোধ করেন।

ফরাসি রাষ্ট্রদূত ফ্রান্সের বর্জ্য ব্যবস্থাপনাকে বিশ্বের এক নম্বর দাবি করে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

মাহি মাদুপুঁই এ সময় স্থানীয় সরকার মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফ্রান্সের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ধারণা নেওয়ার জন্য তাঁর দেশ ভ্রমণের আমন্ত্রণ জানান। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:১৪   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত স্পেন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসীর ঘরে প্রতিবেশীর আত্মহত্যা, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু
ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ