২১ ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপি’র

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২১ ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপি’র
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



২১ ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপি’র

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ পুলিশের প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, ‘যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনার পর নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হবে।’
পুলিশের সকল মেট্রোপলিটন কমিশনার, সকল রেঞ্জের ডিআইজি, পুলিশের সকল জেলা সুপারিন্টেন্ডেন্ট ও অন্যান্য ইউনিটের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।
গুজব সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, ‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনার ও দেশের প্রধান শহরগুলোকে নজরদারির আওতায় আনার জন্য আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন।
মামুন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শহিদ মিনারের আশপাশের এলাকাকেও সিসিটিভি’র আওতায় আনা হবে। পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো দেশের জনগণ শান্তিপূর্ণভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারবে।
এসময় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, মো. আতিকুল ইসলাম ও মো. মাজহারুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের সদরদপ্তরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:১২   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নজরুল জয়ন্তীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সাহেব রামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
সালথায় ইউপি চেয়ারম্যানের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বক্তব্যের ভিডিও ভাইরাল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ