ছাত্রী ও তার মাকে যৌন হয়রানি, গৃহশিক্ষক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রী ও তার মাকে যৌন হয়রানি, গৃহশিক্ষক গ্রেপ্তার
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



ছাত্রী ও তার মাকে যৌন হয়রানি, গৃহশিক্ষক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ছাত্রী এবং তার মাকে যৌন হয়রানির অভিযোগে সাবেক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

শনিবার কেরানীগঞ্জ থেকে মো. মামুন নামের ৩১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের একটি বাসায় গৃহশিক্ষক হিসাবে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে পড়াতেন মামুন। তিনি কৌশলে মোবাইলে ছাত্রীর শরীরের ‘স্পর্শকাতর স্থানের’ ছবি তুলে রাখতেন।

“এক পর্যায়ে তিনি ওই সব ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে আরো কিছু ছবি তুলে নিজের মোবাইলে সংরক্ষণ করে রাখেন। ভয় দেখানোর কারণে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের কাউকে বলেনি।”

এর মধ্যে অষ্টম শ্রেণির পরীক্ষার ফলাফল খারাপ হলে গৃহশিক্ষক মামুনকে বাদ দেওয়া হয়। তখন তিনি অন্য কৌশল নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পূর্বে তোলা ছবি প্রকাশের হুমকি দিয়ে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় মামুন। কিন্তু ওই ছাত্রী রাজী না হলে মামুন ওই ছাত্রীর মায়ের নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খুলে এবং ওই আইডি থেকে তার মায়ের ফেইসবুক ম্যসেঞ্জারে মেয়ের ছবিসহ বিভিন্ন অশ্লীল ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়।”

ওই ছাত্রীর পরিবারের সদস্যরা তখন বিষয়টি সিআইডিকে জানান। পুলিশের পরামর্শে তারা প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইনে মামুনের নামে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর সিআইডি মামুনকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ৯:৪১:০৫   ৫২১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ