দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে : ফাওজুল কবির খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে : ফাওজুল কবির খান
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে : ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।

আজ সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ লেখকের ব্যতিক্রমী লেখকগুণ, সামাজিক দায়বদ্ধতার চেতনা, ভাষার প্রাঞ্জলতা, বিষয় বৈচিত্র্য, সমাজ চিত্রায়ণ ও গবেষণাধর্মী দিক তুলে ধরেন।

আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা সহজবোধ্য করে উপস্থাপন করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

আলোচকগণ বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বইটিতে মানুষের জন্য শুভাকাঙ্ক্ষা এবং পথনির্দেশনার প্রাঞ্জল ও সহজবোদ্ধ উপস্থাপনা লক্ষণীয়। সমাজের অসঙ্গতিগুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপনার পাশাপাশি পাণ্ডিত্য ও সংবেদনশীলতা উঠে এসেছে এই বইটির আলোচনায়।

বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর ও বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক-যা গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তারা।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৬   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ‘সেবাই প্রথম’-এর উদ্যোগে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
সরিষাবাড়ীতে গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
লঞ্চ দুর্ঘটনা ও ট্রেন লাইনচ্যুতি : তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
নৌপথে ঘরমুখো মানুষের ঢল, ঘাটে নামতেই পরিবহনের অভাবে ভোগান্তি
জাতীয় ঈদগাহে কী কী নেয়া যাবে, জানালেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ