ভাষা শহীদদের প্রতি ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষা শহীদদের প্রতি ডিএমপি কমিশনারের শ্রদ্ধা
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



ভাষা শহীদদের প্রতি ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিএমপি কমিশনার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান. অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩০   ৩৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে দুই সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ
শুভ জন্মদিন: বি.এম. ইশতিয়াক পৃথেল
সরিষাবাড়ীতে মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ