আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা আনআম
মক্কায় অবতীর্ণ।
আয়াত : ১৬৫; রুকূ : ২০
৩. তিনিই আল্লাহ আকাশসমূহে ও পৃথিবীতে। তোমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব অবস্থাই তিনি জানেন, আর তোমরা যা কিছু কর তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন।
৪. তাদের নিকট তাদের রবের নিদর্শনসমূহ হতে যে কোন নিদর্শনই আসুক না কেন, তা হতেই তারা মুখ ফিরিয়ে নিয়ে থাকে।

আল হাদিস
ঘুমের পূর্বে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, “নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে শয্যা গ্রহণের সময় তালুদ্বয় একত্রিত করে তাতে ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ (সূরা আল-ইখলাস) এবং ‘ক্বুল ‘আউযুবি রব্বিল ফালাক্ব’ (সূরা আল-ফালাক) এবং ‘ক্বুল আ’উযু বিরব্বিন্ নাস’ (সূরা আন-নাস) পড়ে ফুঁ দিতেন। অতঃপর হাতদ্বয় দ্বারা শরীরের যতদূর পর্যন্ত বুলানো সম্ভব হত, ততদূর পর্যন্ত বুলিয়ে নিতেন। স্বীয় মাথা, চেহারা ও শরীরের সামনের দিক থেকে আরম্ভ করতেন। এভাবে তিনি তিন বার করতেন।”
[বুখারী: ৫০১৭]

বাংলাদেশ সময়: ০:০১:২৪   ৬৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ