তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



তুরস্ক থেকে দেশে ফিরল উদ্ধারকারী দল

তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছে ৪৬ সদস্যের সম্মিলিত বাংলাদেশি উদ্ধারকারী দল। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তারা।

বিমানবন্দরে বিমানবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদেরকে বরণ করেন। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরে উদ্ধারকারী দলটি।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আগামীকাল বুধবার তুরস্কে উদ্ধার কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের উদ্ধারকারী দল সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারী দল সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছেছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৮ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দল পাঠায় বাংলাদেশ।

১৫ ফেব্রুয়ারি উদ্ধারকারী দলের সদস্যদের দেশে ফিরে আসার কথা ছিল। তবে তুরস্ক সরকারের অনুরোধে বাড়ানো হয় উদ্ধার অভিযানের মেয়াদ। সোমবার মধ্যরাতে আদানা বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে করে উদ্ধারকারী দলের সদস্যরা বাংলাদেশের পথে রওনা হন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২০   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ