পাকিস্তানের দেউলিয়া হওয়ার খবরে মির্জা ফখরুল হাসপাতালে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানের দেউলিয়া হওয়ার খবরে মির্জা ফখরুল হাসপাতালে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



পাকিস্তানের দেউলিয়া হওয়ার খবরে মির্জা ফখরুল হাসপাতালে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে-এ কথা শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে গেছেন। এত বড় বন্ধু রাষ্ট্র দেউলিয়া হয়ে গেল আর তিনি কোথায় যাবেন হাসপাতাল ছাড়া।
প্রতিমন্ত্রী আজ বুধবার দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশ দেউলিয়া হয়নি। বিএনপি বাংলাদেশকে শ্রীলংকার মতো বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধু রাষ্ট্র পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে।”
তিনি বলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে উদাহরণ হিসেবে তৈরি করছি। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত। আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে, দায়িত্ব পেয়েছে তখনই বাংলার মানুষের জন্য কাজ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমরা উন্নত বাংলাদেশ নির্মান করে পৃথিবীকে তাক লাগিয়ে দিব। ১৯৭১ সালের বিজয়ীরা আজকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছেন’’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, মির্জা ফখরুলরা বলেছিল, সরকার করোনা মোকাবিলা করতে পারবে না। অথচ আজ আমরা করোনা মোকাবিলায় বিশ্বের মধ্যে ৫ম স্থানে আছি। বিএনপির এক মন্ত্রী তাদের আমলে উত্তরবঙ্গ, নীলফামারী, দিনাজপুর ও রংপুরের লোকজনকে ‘মফিজ’ বলে কটাক্ষ করেছিল। বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে কটাক্ষ করেছে। আজকে বাংলাদেশের মানুষ বিএনপিকে ‘মফিজ’ বানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ মফিজ হয় নাই। এ অঞ্চলের উন্নয়ন এখন দৃশ্যমান। যারা কটাক্ষ করেছিল, তারাও এর সুফল ভোগ করছে।
এর আগে সকালে প্রতিমন্ত্রী বিরল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাদ্যযন্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৮   ৪৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ