রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলাকান্দাইল ও ভূলতা এলাকা থেকে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— মো. কাওসার (২৭), পিতা মো. হারুন মিয়া এবং শ্রী রবি দাশ (৩৮), পিতা সীতারাম দাশ।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। নির্বাচনের সময় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, ‘সেনাবাহিনীর কাছ থেকে আটকদের গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৬   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ