পুতিনের মন্তব্য বিশ্বের জন্য হুমকি: গুতেরেস

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনের মন্তব্য বিশ্বের জন্য হুমকি: গুতেরেস
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



পুতিনের মন্তব্য বিশ্বের জন্য হুমকি: গুতেরেস

পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যকে বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার তীব্র নিন্দাও জানান তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি সামনে রেখে বুধবার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এতে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের কড়া সমালোচনা করেন তিনি।

বক্তব্যে গুতেরেস বলেন, কৌশলগত কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পুতিনের হুমকি কোনোভাবেই মেনে নেয়া যায় না। রাশিয়ার পাশাপাশি বিশ্বের সব পরমাণু শক্তিধর দেশেরই পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া জাতিসংঘের ও আন্তর্জাতিক আইন অমান্য করেছে বলেও জানান গুতেরেস। দেশটি বৈশ্বিক শান্তি নষ্ট করছে মন্তব্য করে যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার তীব্র নিন্দাও জানান তিনি। জাতিসংঘ সবসময় ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করে বলে মন্তব্য করেন গুতেরেস।

অন্যদিকে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেঞ্জিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দায় পশ্চিমাদের ওপর চাপিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে থেকেই ন্যাটো ও পশ্চিমাদের সেনা উপস্থিতি নিয়ে ইউক্রেনকে সতর্ক করেছে রাশিয়া। নিজ সীমান্তের কাছে ন্যাটো ও এর সদস্য রাষ্ট্রগুলোর সেনাঘাঁটিকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে মস্কো।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৬   ৪৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ