বগুড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



বগুড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

জেলার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসে আজ বেলা ১২ টার দিকে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান- বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে ৪ জন ও ১০ বছর বয়সী এক শিশুকে বগুড়া শজিমেক হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন- জেলার গাবতলী উপজেলার কদমতলী সাকিদারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে সিএনজি ড্রাইভার হযরত আলী (৩৫), ধনুট উপজেলার বেড়ের বাড়ী সর্দারপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০), গাবতলী উপজেলার কড়াইহাটা এলাকার শাহানা আকতার (৩০) ও শাহানার কন্যা সন্তান ১০ বছরের শিশু। বাকি একজনের পরিচয় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ ব্যাপারে তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪১   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ