পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুবুল আলম হানিফ, সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ শহীদদের পরিবার শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানোর পর, দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি সন্দেহজনক ছিল। আমরা আশা করি, এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১:২২:৫৪   ৪৪৯ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ