চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী

প্রথম পাতা » চট্টগ্রাম » চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে যৌথ বাহিনী দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এই অভিযান চালায়।

প্রশাসন সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে বার্মা কলোনি চারদিক থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৬ পুরুষ, ৮৬ নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৬   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
ধামা ইলিয়াছের দেওয়া তথ্যেই গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন: এসপি মাসুদ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ