দেশে এখন খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে এখন খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই : খাদ্যমন্ত্রী
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



দেশে এখন খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখন খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই। দলমত নির্বিশেষে সবাই সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা পাচ্ছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিয়ামতপুর সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বাবলম্বী হয়েছে। একসময় দেশের বাইরে থেকে গরু আসতো। বিদেশি গরু না হলে আমাদের দেশে কোরবানি হতো না। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। পর্যাপ্ত গরু এখন দেশেই উৎপাদিত হয়। কারণ, সরকার খামারিদের জন্য লোনের ব্যবস্থা করেছে। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করায় অনেক খামারি বা উদ্যোক্তা খামার স্থাপনের মাধ্যমে এটাকে পেশা হিসেবে নিয়ে সফল হয়েছেন।

খাদ্যমন্ত্রী বলেন, সঠিক নেতৃত্ব পেলে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এর বড় প্রমাণ ১৯৭১ সালে দেখেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল দেশ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হয়েছে। একইসঙ্গে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বাড়িতে গবাদিপশু, হাস-মুরগির লালন-পালন বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৫   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ