দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর প্রশাসক।

প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি।

রাসিক প্রশাসক আরো বলেন, আমরা রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ওয়াইফাই এর দাবি জানালে তাৎক্ষনিক রাসিক প্রশাসক প্রতিটি পূজামণ্ডপে ওয়াইফাই সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান কল্যান ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, এসআরবি-৫ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ প্রমুখ।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও আনসার মোতায়েন এবং প্রতিটি পূজামণ্ডপে নিজেদের মধ্যে থেকে সেচ্ছাসেবক টিম রাখা, ৮৫টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রহণ, মণ্ডপসমূহে ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থাকরণ, পূজামণ্ডপের পার্শ্ববর্তী রাস্তাঘাট মেরামত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং বিসর্জন ঘাটে বিসর্জনের সুবিধার্থে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রতিটি পুজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা এড়ানো, মণ্ডপ কমিটির নিজ দায়িত্বে প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা গ্রহণ, বিসর্জন ঘাটে বিসর্জন চলাকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডুবুরি দল মোতায়েন রাখা, ট্রাফিক ব্যবস্থা জোরদারসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৯   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ